×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-১০-২১
  • ১৮৬ বার পঠিত
ইসমাইল মুজাহিদ, ফুলগাজী প্রতিনিধিঃ

ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খাজুরিয়া–দেবীপুর সংযোগস্থলে রুস্তম মেম্বার বাড়ির পাশে অবস্থিত একটি কালভার্ট বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে সম্পূর্ণরূপে ধসে পড়েছে। ২০২৪-২৫ সালের বন্যার প্রভাবে ভেঙে যাওয়া এই কালভার্টের কারণে দেবীপুর গ্রামের সঙ্গে খাজুরিয়া ও আশপাশের এলাকার সড়ক যোগাযোগ একেবারেই বন্ধ হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরে কালভার্টটি জরাজীর্ণ অবস্থায় ছিল। যথাসময়ে সংস্কার না করায় সাম্প্রতিক ভারী বর্ষণ ও বন্যার চাপে এটি ভেঙে পড়ে। এতে সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে।

স্থানীয় ইঞ্জিনিয়ার মো. শাহীন বলেন, “দেবীপুর ও খাজুরিয়া এলাকার হাজার হাজার মানুষ এখন চলাচল করতে পারছেন না। শিক্ষার্থীদের স্কুলে যাওয়া ও রোগীদের হাসপাতালে নেওয়া পর্যন্ত কঠিন হয়ে পড়েছে। অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপে নতুন কালভার্ট নির্মাণ করা জরুরি।”

তিনি আরও জানান, এলাকাবাসীর নিজস্ব উদ্যোগে আপাতত পায়ে হেঁটে চলাচলের জন্য অস্থায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

দেবীপুর এলাকার বাসিন্দা ও আমজাদহাট ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন মজুমদার জানান, “কালভার্টটি আগে থেকেই ভাঙা ও ক্ষতিগ্রস্ত ছিল। ২১ অক্টোবর সকালে বালু বোঝাই একটি ট্রাকের ভারে এটি সম্পূর্ণরূপে ধসে পড়ে। এরপর থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। উপজেলা প্রকৌশলী অফিস থেকে লোকজন এসে পরিদর্শন করেছেন বলে আমরা জানতে পেরেছি।”

স্থানীয় বাসিন্দারা দ্রুত কালভার্টটি সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের মতে, এটি শুধু যোগাযোগের মাধ্যম নয়—এই কালভার্টটি গ্রামের অর্থনৈতিক ও সামাজিক জীবনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত।

উল্লেখ্য, দেবীপুর-খাজুরিয়া রুটের সড়ক যোগাযোগ বন্ধ থাকায় জনদুর্ভোগ ক্রমেই বাড়ছে, যা এলাকাবাসীর জন্য এক ভয়াবহ সংকটে পরিণত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat