×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-১০-১২
  • ১৭৪ বার পঠিত
নাহিদ মিয়া, হবিগঞ্জ জেলা প্রতিনিধি ;

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বদরগাজি এলাকায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১২ অক্টোবর) ভোর ৫টা থেকে সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের একটি দল সহযোগিতা করে। অভিযানে বালু উত্তোলনে জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের নেতৃত্বে গঠিত মোবাইল কোর্টে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন-  নুর উদ্দিন (৩৩), জাকারিয়া (২৬), শাহজাহান মিয়া (৩২), শাহীন মিয়া (২১), ওয়াহিদ মিয়া (২৩), আব্দুল করিম জুনেদ (১৯), মো. ইউসুফ (২৩), মো. এনামুল হক (১৯), মো. জামাল মিয়া (২১), রিপন মিয়া (২৪), মো. নয়ন মিয়া (২২), মো. আতর আলী (৪২), মো. নুরুল ইসলাম (৪৩) ও মো. সারাজ মিয়া (৩০)। অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ ও ধ্বংস করা হয়। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, বদরগাজি এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের অভিযোগ পাওয়া যাচ্ছিল। পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।  প্রশাসনের এই অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানা গেছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat