×
সদ্য প্রাপ্ত:
জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১০-০৭
  • ১৩৮ বার পঠিত

বিলাইছড়ি, রাঙামাটি  ;


 বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা আজ (০৬ অক্টোবর ২০২৫) বিলাইছড়ি উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। উপজেলার ৬১টি বৌদ্ধ বিহারে দিনব্যাপী আয়োজনে বিপুল সংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বী অংশ নেন।


​সকাল ৭টা ৩০ মিনিট থেকে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। দিনের শুরুতে প্রতিটি বিহারে বিশেষ সূত্রপাঠের মধ্য দিয়ে বিশ্বশান্তি ও কল্যাণ কামনায় ধর্মীয় পতাকা উত্তোলন করা হয়।

​এরপর সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলে দিনের প্রধান ধর্মীয় কর্মসূচি। এই সময়সূচিতে পুণ্যার্থীরা বিহারগুলোতে বুদ্ধ পূজা, সংঘ দান ও মূর্তি দান-এর মতো পবিত্র দানকার্য সম্পন্ন করেন। বেলা ১২টার মধ্যে দিনের প্রথমভাগের সকল কার্যসূচি সুসম্পন্ন হয়।


​জানা যায়, দুপুর ২টার দিকে স্ব-স্ব বিহারে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই সভায় বিহারের ভিক্ষুসংঘের উপস্থিতিতে বৌদ্ধবিহার পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় দায়ক-দায়ীকাদের সমন্বয়ে প্রবারণা পূর্ণিমার তাৎপর্য ও আদর্শিক দিকগুলো তুলে ধরা হবে। এই প্রবারণা পূর্ণিমা মূলত বৌদ্ধ ভিক্ষুদের তিন মাসব্যাপী বর্ষাব্রত সমাপ্তি এবং আত্মশুদ্ধির প্রতীক।


​দিনের শেষে সন্ধ্যায় এই উৎসবের অন্যতম আকর্ষণীয় পর্ব অনুষ্ঠিত হবে। কয়েকটি বিহারে বাতি প্রজ্বলন ও আকাশে ফানুস উত্তোলনের মধ্য দিয়ে প্রবারণা পূর্ণিমা উদযাপনের পরিসমাপ্তি ঘটবে। প্রতি বছরের মতো এবারও আকাশে উড়ানো রঙিন ফানুসগুলো বিলাইছড়ির প্রাকৃতিক পরিবেশে এক শান্তিময় ও নয়নাভিরাম দৃশ্যের সৃষ্টি করবে।

​এই উৎসবের মাধ্যমে একদিকে যেমন ধর্মীয় আচার পালিত হয়, তেমনি এটি পাহাড়ি জনপদে শান্তি ও মৈত্রীর এক উজ্জ্বল বার্তা বহন করে আনে।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat