×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৯-৩০
  • ১৯৫ বার পঠিত

মামুন মিঞা
ফরিদপুর জেলা প্রতিনিধি



ফরিদপুর জেলার আলফাডাঙ্গা, বোয়ালমারী ও কোতয়ালী থানাধীন বিভিন্ন পূজা মন্ডপ আজ মঙ্গলবার পরিদর্শন করেন জনাব মোঃ আব্দুল জলিল, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর।

এসময় তিনি পূজা আয়োজক কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। পুলিশ সুপার মহোদয় এসময় পূজায় আগত দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় পুলিশ সুপার মহোদয় বলেন, ‘ সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গা পূজা শান্তিপূর্ন ভাবে উৎযাপনে। ফরিদপুর জেলা পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। প্রতিটি মন্ডবে  পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছে, এছাড়া সিসিটিভি ক্যামেরা ও মোবাইল টিমের  মাধ্যমে মনিটরিং করা হচ্ছে।
তিনি আরও বলেন,পূজাকে কেন্দ্র করে কোন গুজব যেন না ছডায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। পুলিশের পক্ষ থেকে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পূজা চলাকালীন সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন যাতে অটুট থাকে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে’।
এছাড়া, পুলিশ সুপার পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার আহ্বান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহজালাল আলম, অফিসার ইনচার্জ, আলফাডাঙ্গা থানা, ফরিদপুর, জনাব মোঃ মাহমুদুল হাসান, অফিসার ইনচার্জ, বোয়ালমারী থানা, ফরিদপুর ও জনাব মোঃ আসাদউজ্জামান, অফিসার ইনচার্জ, কোতয়ালী থানা, ফরিদপুরসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিগন 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat