×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৯-২৭
  • ৪৩৪ বার পঠিত

জাহিদ হাসান টিপু 

শরীয়তপুর প্রতিনিধি


শরীয়তপুর জেলার সখিপুর থানার গোরঙ্গ বাজার সংলগ্ন পদ্মা নদীর একটি শাখা নদী থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি ঘটে শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বিকাল আনুমানিক ৫টার দিকে। স্থানীয় সূত্রে জানা যায়, ফাহিম গাজী (৭), পিতা আফজাল গাজী, গ্রাম মাদু সরকার কান্দি, থানা সখিপুর, জেলা শরীয়তপুর—নানার বাড়িতে বেড়াতে এসে সকলের অজান্তে নদীতে গোসল করতে যায়। তবে সাঁতার না জানায় সে পানিতে ডুবে যায়। পরিবারের সদস্যরা ও স্থানীয়রা তাকে  আসেপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে সন্ধান পায়নি ।

আজ শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টা ১০ মিনিটের দিকে নদীতে গোসল করা লোকজন ফাহিমের মরদেহ ভেসে থাকতে দেখে নদীর তীরে নিয়ে আসে। পরে মরদেহ নানার বাড়িতে নিয়ে যাওয়া হলে সেখান থেকে বাবার বাড়ি ডামুড্যায় নেওয়া হয়।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat