×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-০৯-২৭
  • ১২৪ বার পঠিত
নাহিদ মিয়া
হবিগঞ্জ জেলা প্রতিনিধি 

হবিগঞ্জে অভিনব কায়দায় লাকড়ির নিচে লুকিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ ৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের যৌথ দল। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্থাপিত যৌথ চেকপোস্টে দুটি পিকআপ ভ্যান থামানো হলে কাঠের নিচে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা, অরিও, কিটক্যাট, স্নিকার, ডেইরি মিল্ক, পার্ক, বেঞ্জো ও মাঞ্চসহ বিভিন্ন চকলেট ও বিস্কুট উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ২০ লাখ টাকার বেশি।
আটককৃতরা হলো— মো. মাসুম খান (২৫), মো. শাকিল আহমেদ (১৯), মো. আকবর আহম্মদ (১৯), মো. আলমগীর হোসেন (২১, চালক) ও ইমন হাসান (২২, চালক)। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

৫৫ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। জনগণের আস্থা ধরে রাখতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান আরও জোরদার করা হবে।বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, চোরাচালান চক্র শনাক্তে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat