×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৫-০৩-০১
  • ৮৫ বার পঠিত
নাহিদ মিয়া,হবিগঞ্জ প্রতিনিধি:


সেনাবাহিনীর অভিযানে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে  কামাল মিয়া (৩০) নামে এক চাঁদাবাজকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।' কামাল মিয়া হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় ৭ থেকে ৮ টি মামলা রয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলার মাধবপুর আর্মি ক্যাম্পের ল্যা. কর্পো. সাইদুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য প্রদান করেন। 
এর আগে লে. মোঃ শাহারিয়ার হাসান খানের নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা সদস্যরা অভিযান পরিচালনা করে কামাল মিয়াকে ওলিপুর থেকে গ্রেপ্তার করেন। তার কাছ থেকে অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করা হয়। চাঁদাবাজদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat