×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-০২-১৪
  • ১৩৫ বার পঠিত

রহমত আল আকাশ, দিনাজপুর প্রতিনিধি :


দিনাজপুরে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় মাদ্রাসা ছাত্রসহ ৩ জন নিহতের ঘটনা ঘটেছে। 


দিনাজপুরের কাহরোল উপজেলায় যাত্রীবাহি বাসের সাথে ইজিবাইকের সংঘর্ষে ইজিবাইকের যাত্রী শিশু ও এক নারীসহ দুজন নিহত হয়েছে। এসময় নারীসহ অপর এক শিশুও আহত হয়। 

নিহতরা হলেন, দিনাজপুর সদর উপজেলার হীরাহার এলাকার শরিফুল ইসলামের স্ত্রী নারগিস বেগম (৪০) ও রামডুবি গ্রামের শুভ ইসলামের মেয়ে হুমায়রা (২ মাস)। 


আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) বিকাল ৪ টার দিকে কাহারোল উপজেলার গড়নড়পুর নামক স্থানে যাত্রীবাহি বাস ও ইজিবাইকের সংঘর্ষ ঘটে।  ইজিবাইকে থাকা শিশুসহ এক নারী গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন। 

  

দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছন।


অপরদিকে দিনাজপুরের ফুলবাড়িতে অপর এক সড়ক দূর্ঘটনায় সিয়াম(১৩) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার বিকেল সাড়ে ৫টার সময় ফুলবাড়ি বিজিবি ক্যাম্পের সামনে সাইকেল আরোহী সিয়ামকে পেছন থেকে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে সে সড়কে পড়ে যায়। এসময় পেছন একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।


নিহত সিয়াম ফুলবাড়ি উপজেলার শিবনগর গ্রামের হবির পুত্র। 

ফুলবাড়ি থানার উপ পরিদর্শক বুলু সিয়ামের নিহতের বিষয়টি নিশ্চিত করেন। 

অত্র এলাকার বাসিন্দা  আরিফুল জানান, আজকেই শবে বরাতের ছুটিতে বাড়ি যাওয়ার পরে সাইকেল নিয়ে ঘুরতে এসে এক্সিডেন্ট হয়। 

এসময় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat