×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-০২-১৪
  • ১৪০ বার পঠিত
এম,শামীম চৌধুরী, চট্টগ্রামঃ

সিএমপির ডবলমুরিং মডেল থানা কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে দেশীয় তৈরি ০১টি এলজি (লোকাল গান) উদ্ধারসহ ০১ জন আসামী গ্রেফতার করা হয়েছে। ১৩ ফেব্রুয়ারী'২৫ ইং বৃহস্পতিবার সন্ধ্যা ৭.০০ টার সময় সিএমপি'র পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া এর সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব মোঃ মাসুদ রানা ও ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার জনাব কাজী বিধান আবিদ এর তত্ত্বাবধানে ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মোঃ রফিক আহমেদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব আরিফ ফয়সল এর নেতৃত্বে ডবলমুরিং মডেল থানার আভিযানিক টিম এসআই আহলাদ ইবনে জামিল পিপিএম, এসআই নজরুল ইসলাম, এসআই সহিদুল ইসলাম, এএসআই কাজী সাইফুল ইসলাম, এএসআই আহসানুল করিম, এএসআই আতিকুল হক, এএসআই আব্দুল হাই বাবলু গোপন সংবাদের ভিত্তিতে ডবলমুরিং মডেল থানাধীন চৌমুহনী চারিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ইউসুফ শান্ত (২৪) কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী ইউসুফ শান্ত এর দেখানো ও সনাক্ত মতে তার বসতঘর এর সামনে বিশেষভাবে রক্ষিত স্থান হতে দেশীয় তৈরি ০১টি এলজি (লোকাল গান) উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উদ্ধারকৃত অস্ত্রটি গত ০৫ আগষ্ট ২০২৪ খ্রি: বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে থানা ভাংচুর করত:  থানা মালখানা হতে লুট করে নিয়ে যায় মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে ডবলমুরিং থানার  কাজী মোঃ রফিক আহামদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat