×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-০২-১০
  • ১৮৩ বার পঠিত
এম,শামীম চৌধুরীঃ

কক্সবাজারের পেকুয়া উপজেলা প্রশাসন ইটভাটায় অভিযান চালিয়ে দুটি অবৈধ ইটভাটা সিলগালা করা হয়েছে।

আজ সোমবার (১০ ফেব্রুয়ারি)  দুপুরে  উপজেলার বারবাকিয়ার বারইয়্যাকাটা ও টইটংয়ের নাপিতখালী এলাকায় অবৈধভাবে গড়ে উঠা আর বি এম এবং এ বি এম নামক ২টি ইটভাটায় অভিযান পরিচালনার সময় বৈধ কাগজপত্র না থাকায় ইটভাটা ২টি সিলগালা করে দেন ভ্রাম্যমান আদালত। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল ইসলাম চৌধুরী ও সহকারূ কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম । 
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, পেকুয়া  উপজেলার বারবাকিয়ার বারইয়্যাকাটায় ও টইটংয়ের নাপিতখালী এলাকায় অবৈধভাবে গড়ে উঠা দুইটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ৪টি মেশিন এবং অবৈধভাবে ইটভাটা গড়ে তোলার দায়ে আর বি এম ইটভাটার মালিককে ১লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা হয়েছে।
তিনি আরো জানান, ইটভাটা ২টিতে পরিবেশ অধিদপ্তরের কোন ধরণের ছাড় পত্র না থাকার কারণে এ বি এম এবং আর বি এম  এ ২ ইটভাটা সিলগালা করা হয়েছে।
 পরিবেশ ধ্বংসের সাথে জড়িতদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat