×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-০২-১০
  • ১৩১ বার পঠিত
জাহিদ খান,কুড়িগ্রাম প্রতিনিধি

 কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় চারটি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর লঙ্ঘনের অভিযোগে এই অভিযান পরিচালনা করা হয়।

অদ্য ৯ ফেব্রুয়ারী এ অভিযান পরিচালনা করেন মাহমুদুল হাসান,সহকারী কমিশনার ভুমি ও কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা এবং স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।, অভিযানে মালভাঙ্গার এম এইচ টি ব্রিকস, সন্তোষপুরের এ জে পি ব্রিকস, নিলুর খামারের ডি এ ব্রিকস, এবং ভিতরবন্দের এস এস ফোর ইটভাটার অবৈধ স্থাপনা এক্সকাভেটর ব্যবহার করে ভেঙে দেওয়া হয়। পাশাপাশি এসব ভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।

উল্লেখ্য, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অনুযায়ী, পরিবেশের জন্য ক্ষতিকর এবং যথাযথ অনুমতি ছাড়া পরিচালিত ইটভাটা গুলো আইনগতভাবে অপরাধের আওতায় পড়ে। অভিযানের সময় সংশ্লিষ্ট ইটভাটাগুলো পরিবেশের ক্ষতি এবং আইন লঙ্ঘনের কারণে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সুরক্ষার জন্য এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জনসাধারণের স্বার্থে এবং পরিবেশ রক্ষায় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের এ কার্যক্রম এলাকাবাসীর মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat