×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-০২-০৯
  • ১৯১ বার পঠিত

 সুজন রায়,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: 

হবিগঞ্জের মাধবপুরে সেনাবাহিনীর অভিযানে চা বাগান থেকে মাদকসহ ৩জন ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানের অতিত রেলির ছেলে সুভাষ ল রেলি (৩৫), মোঃ নানু মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া (৩৪), জাহাজ মিয়ার ছেলে এনাম মিয়া (৩৩)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৬ পিস ইয়াবা, ইন্ডিয়ান চোরাই মোটরসাইকেল সহ বিভিন্ন সরঞ্জাম। রোববার (০৯ ফেব্রুয়ারী) দুপুরে এসব তথ্য দেন সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল মোঃ সাইদুল ইসলাম। এর আগে সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল মোঃ সাইদুল ইসলাম (ইন্টেলিজেন্স ব্রাঞ্চ) ও সৈনিক মোঃ রাব্বি (ইন্টেলিজেন্স ব্রাঞ্চ) এর সোর্সের তথ্যের ভিত্তিতে ওয়ারেন্ট অফিসার হুমায়ুন ১৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেতৃত্বে টহলের মাধ্যমে নোয়াপাড়া চা বাগান এলাকায় চিহ্নিত মাদক ব্যাবসায়ী  সুভাষ রেলির বাড়িতে একটি অপারেশন কার্যক্রম পরিচালিত হয়। এ অভিযানে মাদক ও নানা সরঞ্জামসহ ৩জনকে আটক করা হয়। পরে তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat