×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-০২-০৯
  • ১০৩ বার পঠিত
কালীগঞ্জে (গাজীপুর) প্রতিনিধি :

গাজীপুরের কালীগঞ্জে বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই প্রধান শিক্ষকের অপসারণ ও বিচারের দাবীতে রোববার (৯ ফেব্রুয়ারি) মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ ।

দুপুরে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয়ের সামনে জামালপুর-ঘোড়াশাল সড়কে বিক্ষোভ ও অবরোধ করে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়। এছাড়াও সড়কের দুই পাশে অর্ধশতাধিক গাড়ি আটকা পড়ে যায়। পরে খবর পেয়ে বিদ্যালয়ের পরিচালনা কমিটির  নবনির্বাচিত সভাপতি মো. সোলাইমান আলম ছুটে আসেন এবং ওনার অনুরোধে অবরোধকারীরা সড়ক ত্যাগ করলে সড়কের অবস্থা স্বাভাবিক হয়। পরে তারা বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন করেন। 

এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত বিদ্যালয় থেকে প্রধান শিক্ষকের পদ থেকে অপসারণের দাবি করেন। এতে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ  উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat