×
সদ্য প্রাপ্ত:
জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার
  • প্রকাশিত : ২০২৩-০৮-০২
  • ২৩৭ বার পঠিত
বুধবার সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় মৃত ১২ জনের সবাই রাজধানী ঢাকার বাসিন্দা। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৩ জনে। 

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ৭১১ জন।

যা এক দিনে এ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বাসিন্দা এক হাজার ১৩০ জন, অন্যরা ঢাকার বাইরের।
বুধবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫৭ হাজার ১২৭ জন।

তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩১ হাজার ৪৪৬ জন। পাশাপাশি ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ২৫ হাজার ৬৬৬ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৪৭ হাজার ৫২৯ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৬ হাজার ৩৭৫ জন এবং ঢাকার বাইরের ২১ হাজার ১৫৪ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat