×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-০২-০৪
  • ৮৬ বার পঠিত
জাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ 

নওগাঁর মান্দায় ১৩ লাখ ৭৫ হাজার ভারতীয় জাল রুপিসহ আওয়ামীলীগ নেতা সিদ্দিক হোসেন মোল্লা (৪৫) এবং কারিয়াপ্পা চৌধুরী (৫৫) নামের দুইজনকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার বেলা ২ টার দিকে উপজেলার পরানপুর ইউনিয়নের গোপালপুর বাজারে একটি চায়ের দোকানে লেনদেন করার সময় থেকে তাদের আটক করা হয়। পরে মান্দা থানা পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়। 

আটকরাকৃতরা হলেন, উপজেলার গোপালপুর বাজার এলাকার মজিবর রহমান মোল্লার ছেলে ও পরাণপুর ইউনিয়ন আ'লীগের সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন মোল্লা (৪৫) এবং পার্শবর্তী মহাদেবপুর উপজেলা সদরের বাসিন্দা ও চাতাল ব্যবসায়ী কারিয়াপ্পা চৌধুরী (৫৫)।

সংবাদ সম্মেলনে বলা হয়, অত্র এলাকায় একটি প্রতারকচক্র দীর্ঘদিন ধরে ভারতীয় জাল রুপির লেনদেন করছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস টিম মাঠে নামে। জেলা পুলিশ সুপারের দিকনিদের্শনায় মঙ্গলবার বেলা ২টার দিকে গোপালপুর বাজারে অভিযান চালিয়ে সিদ্দিক মোল্লা ও কারিয়াপ্পা চৌধুরীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৩ লাখ ৭৫ হাজার ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলাম, মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান, পরিদর্শক তদন্ত আব্দুল গণি, এসআই শামীম হোসেনসহ অন্য কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat