×
সদ্য প্রাপ্ত:
চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে
  • প্রকাশিত : ২০২৫-০২-০১
  • ১৮৩ বার পঠিত
এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় শাসনগাছায় রেলগেইট এলাকায় 
সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আবু মুছা নামের এক রিকশা চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে শাসনগাছা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা তথ্য নিশ্চত করেছেন।
নিহত আবু মুছা (৬৫) জেলার চান্দিনা উপজেলার বারেরা গ্রামের মৃত সুরত আলীর ছেলে।
তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন। নগরীর রেইস কোর্স এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।
নিহতের ছেলে আইয়ূব আলী মিঠু জানান, তার বাবা আবু মুছা সন্ধ্যায় রেইস কোর্স চিশতিয়া মসজিদে মাগরিবের নামাজ আদায় করে শাসনগাছায় হাটতে বের হন। রাত পৌনে ৮টার দিকে বাসায় ফেরার পথে শাসনগাছা রেলগেট পার হওয়ার সময় ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে পরিবারের সদস্যরা বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদন করলে আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat