×
সদ্য প্রাপ্ত:
চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে
  • প্রকাশিত : ২০২৫-০১-২৬
  • ২০৫ বার পঠিত
মহিনুল ইসলাম সুজন,নীলফামারী
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর দশম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নীলফামারীতে অসহায়, দুঃস্থ,তীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে জেলা সমবায় দলের উদ্যোগে বিএনপির দলীয় কার্যালয়ে এসব কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার।জেলা সমবায় দলের আহ্বায়ক মাহমুদুল হক প্রধানের সভাপতিত্বে  বক্তব্য দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এম এ হাফিজ, জেলা সমবায় দলের সদস্য সচিব নুরুন্নবী দুলু, জিয়া পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর আলম স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোস্তাক হোসেন প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে আলমগীর সরকার বলেন,'আরাফাত রহমান কোকো ছিলেন মানবিক ও নিষ্ঠাবান ব্যক্তি। তার স্মৃতিকে শ্রদ্ধা জানাতে এবং শীতার্ত মানুষের কষ্ট লাঘবের জন্য সমবায় দলের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই কোকোর প্রতি আমাদের সত্যিকারের শ্রদ্ধা। সবাইকে এমন মানবিক দায়িত্ব পালনে এগিয়ে আসার আহ্বান জানান  তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat