×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০১-২৬
  • ২৩১ বার পঠিত
মোঃআল আমিন, স্টাফ রিপোর্টার বরগুনাঃ-
আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের আরপাঙ্গাশিয়া বাজারে শুক্রবার রাত পৌনে ১১ টার সময় এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। চায়ের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্টিকে আগুনের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে তা পুরো এলাকায় ছড়িয়ে পরে। 

স্থানীয়রা আমতলী ও তালতলী ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রায় ২ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে মিজান বিশ্বাস, খলিলুর রহমান, মো. সাঈদুর রহমান, রমেস, আলিম, মো.ফারুক, মঈন,অলিন ও আব্দুস ছত্তারের মুদি মনোহরি,
বিধানের সেলুন, নাসির উদ্দিনের ইলেকট্রনিক্স, সবুজের চায়ের দোকানদোকানসহ মোট ১১টি ঘর পুরে ছাই হয়ে যায়। 

অগ্নিকান্ডে ক্ষতির পরিমান প্রায় কোটি টাকা। ক্ষতিগ্রস্ত দোকান মালিক মোঃ খলিলুর রহমানের স্ত্রী বলেন, আমার ঘরের সকল মালামাল পুড়ে গেছে রান্না করে খাবার কিছু নাই। এ খবর শুনে আরপাঙ্গাশিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য বশির হাওলাদার খলিলুর রহমানের স্ত্রীকে খাদ্য সামগ্রী কিনে দেন। এর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, মরিচ, কাঁচা বাজার সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী। 

খলিলুর রহমানের স্ত্রী খাদিজা বেগম খাদ্য সামগ্রী পেয়ে বলেন, আজ আমার ঘরে রান্না করার মত কিছু ছিল না বশির মেম্বার আমাকে বাজার করে দিয়েছে এখন রান্না করে পরিবার-পরিজন নিয়ে দুবেলা খেতে পারব। 

স্থানীয় ইউপি সদস্য মোঃ বশির হাওলাদার বলেন, অগ্নিকাণ্ডের খবর শুনে সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি তিনি আরও বলেন যখন শুনতে পারি দোকান ঘরে একটি পরিবার থাকতো তাদের সহায় সম্বল সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে  সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাইনি ঘরে রান্না করার কিছু নাই  তখন আমি আমার সাধ্য অনুযায়ী অসহায়দের সহায়তা করার চেষ্টা করেছি। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat