×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-০১-২৬
  • ১৫৩ বার পঠিত
সুজন চক্রবর্তী, আসাম ( ভারত)
৯ মাসের শিশুকে নৃশংসভাবে হত্যার অভিযোগ তার মায়ের বিরুদ্ধে। বাড়ির ছাদ থেকে শিশুটিকে ছুড়ে মাটিতে ফেলে দেয় সে। মাটিতে আছড়ে পড়েই মৃত্যু হয় শিশুটির। পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘাতক মাকে আটক করেছে পুলিশ। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে প্রকাশ, ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বালিয়ার কৃষ্ণনগর এলাকায়। ঘাতক তরুণী অঞ্জু দেবী মায়ের বাড়িতে ছিল। আচমকা বাড়ির ছাদ থেকে ৯ মাসের সন্তানকে ছুড়ে ফেলে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশকে অঞ্জুর মা জানিয়েছেন, গত ২ বছর ধরে বাবার বাড়িতেই রয়েছে সে। শ্বশুরবাড়িতে যায় না। শনিবার (২৫ জানুয়ারি ) বোনের সঙ্গে সামান্য ঝামেলা হয়েছিল। পরে আরও অশান্তি হয়। বোনের সঙ্গে অশান্তির পরেই রাগের মাথায় সন্তানকে ছাদ থেকে ছুড়ে ফেলে দেয় সে। পরিবারের অভিযোগের ভিত্তিতে ২৭ বছর বয়সি তরুণীকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত জারি রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat