×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-০১-১৮
  • ১৭৮ বার পঠিত
সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ
ভারতের ছত্তিশগড়ের বিজাপুরে মাওবাদী দমনে বড় সাফল‍্য যৌথবাহিনীর। নিহত ১২ মাওবাদী। আরও কোনও মৃতদেহ উদ্ধার হয় কিনা তা নিশ্চিত হতে চলছে তল্লাশি। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ) ছত্তিশগড়ের বিজাপুর এলাকাই এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনার পরেই গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। শুরু হয়েছে সার্চ অপারেশন। এমনকি আকাশ পথেই গোটা এলাকা জুড়ে তল্লাশি চালানো হচ্ছে বলে খবর। এদিন সকালে দক্ষিণ বিজাপুরের জঙ্গলে বিশেষ অভিযান শুরু করে বাহিনী। হঠাৎ করেই বাহিনীকে লক্ষ্য করে মাওবাদীরা গুলি চালায় বলে অভিযোগ। পাল্টা জবাব দেয় বাহিনী ও। ২ পক্ষে গোলাগুলিতে একেবারে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। প্রায় সন্ধ‍্যা পর্যন্ত গভীর জঙ্গলে গোলাগুলির শব্দ শোনা গিয়েছে। আর এরপরেই বাহিনীর উচ্চ পদস্থ এক আধিকারিক জানিয়েছেন, ২ পক্ষের গোলাগুলিতে এখনও পর্যন্ত ১২ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। তল্লাশি অভিযান চালানো হচ্ছে। আর কোনও দেহ পড়ে আছে কিনা তা নিশ্চিত হতে চলছে তল্লাশি। শীর্ষ পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, এই অভিযানে যৌথবাহিনীর কোনও জওয়ানের ক্ষতি হয়নি। সবাই নিরাপদেই রয়েছেন। একই সঙ্গে স্পষ্ট জানিয়ে দেন, আগামী ২০২৬ সালের মধ‍্যে মাওবাদী বলে কিছু থাকবে না দেশে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat