×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০১-১২
  • ২২২ বার পঠিত
হবিগঞ্জ জেলা প্রতিনিধি 
হবিগঞ্জে ধান কাটার মেশিনের (কম্বাইন হারভেস্টার) চোরাই যন্ত্রাংশসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রেববার (১২ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের পর এ দুই ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়।  

গ্রেপ্তারকৃতরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলায় গোবিন্দপুরের মৃত হরমুজ আলীর ছেলে তাজুল ইসলাম (৪১) ও শায়েস্তাগঞ্জ উপজেলার শেরপুর গ্রামে কালা মিয়ার ছেলে সিরাজুল ইসলাম (২৮)। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে কম্বাইন হারভেস্টারের প্রায় ৫ লাখ টাকা মূল্যের হাইড্রোলিক ডিস্ট্রিবিউটর ও আনলোডিং ইলেকট্রিক মোটর উদ্ধার করা হয়েছে।
ডিবি জানায়, গত ০৫ জানুয়ারি হবিগঞ্জ জেলা শহরের ইনাতাবাদ জঙ্গলবহুলা এলাকার আলাই মিয়ার মুদি দোকানের সামনে থেকে যন্ত্রপাতিগুলো চুরি হয়। ঘটনার তিনদিন পর আতিকুল ইসলাম নামে এক ব্যক্তি হবিগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ পরিপ্রেক্ষিতে জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি কান্দি ধরসহ একদল সদস্য শনিবার (১১ জানুয়ারি) রাতে শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা এলাকায় অভিযান পরিচালনা করেন। সেখান থেকে তাজুল ও সিরাজুলকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সদর উপজেলার উচাইল চারিনাও গ্রামে খড়ের গাদার নিচ থেকে যন্ত্রপাতিগুলো উদ্ধার করা হয়।
 ওসি নন্দন কান্তি ধর আরও জানান, হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের পর রবিবার দুপুরে তাজুল ও সিরাজুলকে আদালতে তোলা হয়। সেখান থেকে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat