×
সদ্য প্রাপ্ত:
জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০১-০৪
  • ১৭৪ বার পঠিত
মাহাবুবুল ইসলাম আবির, নিজস্ব প্রতিবেদক:*পৃথক অভিযানে ডিবি-গুলশান কর্তৃক ১০০০ পিস ইয়াবা ও প্রায় চার কেজি গাঁজা উদ্ধার; গ্রেফতার চার*

রাজধানীতে পৃথক অভিযান পরিচালনা করে ১০০০ পিস ইয়াবা ও প্রায় চার কেজি গাঁজা উদ্ধারসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-গুলশান বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ সাইফুল ইসলাম সাব্বির (২১), ২। মোঃ নাজমুল ইসলাম সুজন (১৯), ৩। মোছা: সেতারা বেগম (২৫) ও ৪। আঃ হামিদ (৩১)।

শনিবার (৪ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাজধানীর রাজারবাগ ও ফকিরাপুল এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ইয়াবা ও গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, আজ শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজারবাগ পুলিশ লাইন্স এর ২ নং গেটের সামনে থেকে তিন কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ সাইফুল ও নাজমুলকে গ্রেফতার করা হয়।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে আরো জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজকে পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে ফকিরাপুল শতাব্দী টাওয়ারের সামনে থেকে ১০০০ পিস ইয়াবাসহ সেতারা বেগম ও হামিদকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত। তারা বিক্র‍য়ের উদ্দেশে উদ্ধারকৃত গাঁজা ও ইয়াবা নিজেদের হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat