×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০১-০২
  • ২৩৪ বার পঠিত
মোঃ জয়নাল আবেদিন জয়
 রাজশাহী জেলা প্রতিনিধি 

নববর্ষের প্রথম দিনে রাজশাহীর মোহনপুরে শীতার্ত দুঃস্থ অসহায়দের মাঝে লেপ বিতরণসহ বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি।

মোহনপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় জেলা পরিষদ, রাজশাহীর আয়োজনে বুধবার (১ জানুয়ারি ২৫)  সকাল ৯ টায় উপজেলা পরিষদ হলরুমে লেপ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা। এসময় বিশেষ অতিথি ছিলেন  অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) যু্গ্মসচিব তরফদার মোঃ আক্তার জামীল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহঃ রেজা হাসান। 

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন   সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, থানা কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান, কৃষি অফিসার কামরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার তারিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, খাদ্য কর্মকর্তা নুরুন নবীসহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। লেপ বিতরণ শেষে বিভাগীয় কমিশনার  (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি ইউএনও, নির্বাচন, খাদ্য গোডাউন, বাকশিমইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এসিল্যান্ড অফিস, এগ্রো আমান কোল্ড স্টোরেজ ও মৌগাছি বাজারে একটি ধানের চাতাল পরিদর্শনের সময় খাড়ইল উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে তিনি দশম শ্রেনীর শিক্ষার্থীদের সাথে শ্রেণী কক্ষে বসে শিক্ষকের পাঠদান দেখেন এবং শিক্ষক শিক্ষার্থীদের সাথে নতুন বছরে পাঠদান সম্পর্কিত আলোচনা শেষে সংশ্লিষ্টদের বিভিন্ন দিক নির্দেশনা দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat