×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১২-৩১
  • ২৪৮ বার পঠিত

জেলার বাহুবলে আজ একটি নির্মাণাধীন ফ্যাক্টরীতে গ্যাস বিস্ফোরণে প্রকৌশলীসহ ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন। আহতদের সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

নিহতদের মধ্যে তাৎক্ষনিক দুই জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলো মিজান গাজী (৩৫) ও মাহফুজ (৩০)।

মঙ্গলবার বেলা ৯টায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম।

স্থানীয়রা জানান, জেলার বাহুবল উপজেলার ডুবাই এলাকায় আকিজ গ্রুপের একটি প্রতিষ্ঠান আকিজ ভেঞ্চার লিমিটেডের ভিতরে সকাল ৯টার দিকে গ্যাস সাবস্টেশন লাইনে কাজ করার সময়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় বিকট শব্দে আশপাশের এলাকা কম্পিত হয়ে উঠে।

এতে ঘটনাস্থলেই প্রকৌশলীসহ ২ জন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় ৫ জনকে সিলেটে নেয়ার পথে আরও ২ জন মারা যায়।

আহত তিন জনের চিকিৎসা চলছে। খবর পেয়ে বাহুবল ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat