×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১২-২২
  • ২৩৭ বার পঠিত
জকিগঞ্জ (সিলেট) সংবাদদাতা:
সিলেটের জকিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার সম্পৃক্ততার অভিযোগে শাহীন আহমেদ (৪০) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শাহীন আহমেদ বারঠাকুরী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও আনন্দপুর গ্রামের মরহুম ইলিয়াছ আলীর ছেলে। 
জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত এসএম মাহমুদ হাসান রিপন গ্রেফতারের বিষয়টি স্বীকার করে বলেন, শনিবার (২১ ডিসেম্বর) রাতের উপজেলার শরিফগঞ্জ বাজার থেকে শাহীন আহমেদ গ্রেফতার করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১৬ জুলাই এবং ৩ ও ৪ আগস্ট জকিগঞ্জে  কর্মসূচি পালনকালে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। বিশেষ করে ৪ আগস্ট একটি শান্তিপূর্ণ মিছিল বের করে শিক্ষার্থীরা। এ সময় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে বাঁধা দেয়। একপর্যায়ে হামলা চালিয়ে শিক্ষার্থীদের মারধর করা হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। 
পরে এ ঘটনায় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের ৪০৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমম্বয়কারী জাফর আহমদ বাদি হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় জড়িত থাকার অভিযোগে বারঠাকুরী ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহীন আহমেদকে গ্রেফতার করেছে জকিগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না বলেন, যুবলীগ নেতা শাহীন আহমেদকে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় গ্রেফতার করা হয় এবং আজ রোববার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat