×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১২-২১
  • ২৭৯ বার পঠিত
এম সাহাবউদ্দিন সাবু 
জেলা প্রতিনিধি, বরগুনা
বরগুনার পাথরঘাটায় ২২৯ পিস ইয়াবাসহ শিপন দাসকে (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে দক্ষিণ স্টেশন কোস্টগার্ড পাথরঘাটা।
‎
‎শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় দিকে এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে ইয়াবাসহ মাদক কারবারি শিপন দাসকে আটকের বিষয় জানায় কোস্টগার্ড।
‎
‎জানা যায়, শুক্রবার সকাল পৌঁনে এগারোটার দিকে পাথরঘাটা শহরের গোল চত্বর সংলগ্ন ১ নম্বর ওয়ার্ডে শিপন দাসের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২২৯ পিস ইয়াবা, নগদ ১৪৪০ টাকা ও ০২টি মোবাইলসহ তাকে আটক করা হয়। পরে আটক ইয়াবা কারবারিকে জব্দকৃত সকল আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

‎কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সাব্বির আহমেদ সোনালী কণ্ঠকে  জানান, গোঁপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে পাথরঘাটা বাজারের একটি দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই দোকানের মালিক শিপন দাসকে তল্লাশি করে কোস্টগার্ডের সদস্যরা। এসময় তার কাছ থেকে মাদক, নগদ অর্থ ও মোবাইল উদ্ধার করে তাকে আটক করা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat