×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১২-২০
  • ১৭৮ বার পঠিত
চট্টগ্রামের আনন্দবাজার চান্দারপাড়ায় আলোচিত জসিম উদ্দিন হ*ত্যাকাণ্ডের মূলহোতা নেজাম উদ্দিন দিপু (২৫) ও তার সহযোগী সিয়াম (২৫)-কে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে নেজাম উদ্দিম দিপু ও সহযোগী সিমায়কে বন্দর থানাধীন চান্দারপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রাম বন্দর এলাকার আনন্দবাজার ময়লার ডিপুতে জবাই করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্য মোহাম্মদ জসিম উদ্দিনকে (২৪) জবাই করে হত্যা করার ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের করেন তার বড়ভাই আবদুর রহিম। এতে ১৩ জনকে আসামি করা হয়েছে।
বন্দর থানার ওসি কাজী মোহাম্মদ সোলতান আহসান উদ্দিন বলেন, জসিম হত্যা মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিল। সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, বন্দর থানাধীন আনন্দবাজার চান্দারপাড়া সিটি করপোরেশনের ময়লার ডিপোতে ডাম্পিংকরা বাসা-বাড়ির বর্জ্য, মেয়াদোত্তীর্ণ পঁচা-বাসি খাবার, নষ্ট ফলমূল ও বোতল কুড়ানো ও বেচা-কেনা সংক্রান্ত ব্যাবসাকে কেন্দ্র করে এ হ*ত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat