×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১২-১৭
  • ১৯২ বার পঠিত
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, ফ্রি মেডিকেল ক্যাম্প, সাইকেল র‌্যালী, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামান্যচিত্র প্রদর্শনী, বিশেষ দোয়া, খাবার বিতরন, র‌্যালীসহ নানা আয়োজনে বিজয় দিবস উদযাপিত হচ্ছে।
সকালে কুমিল্লা টাউন হল মাঠে মহানগর জামায়াতের আয়োজনে ও ন্যাশনাল ডক্টর ফোরাম এর সার্বিক ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ধোধন করেন মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ। এসময় নায়েবে আমীর মোহাম্মদ মোছলেহ উদ্দিন, সেক্রেটারী মু.মাহবুবর রহমান, সহকারী সেক্রেটারী কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশারফ হোসাইন, ন্যাশনাল ডক্টর ফোরাম (এনডিএফ) কুমিল্লার সভাপতি ডাক্তার জহির উদ্দিন মোহাম্মদ বাবারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিজয় দিবস উপলক্ষে মহানগর জামায়াত ফ্রি মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন ইউনিটে আলোচনা সভা সহ নানা কর্মসূচি পালন করছে।
ন্যাশনাল ডক্টর ফোরাম (এনডিএফ) কুমিল্লার সভাপতি ডাক্তার জহির উদ্দিন মোহাম্মদ বাবার জানান, ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিসিন ও বাত-ব্যথা বিভাগ, সার্জারি বিভাগ, গাইনোকলোজি ও প্রসূতি বিভাগ, শিশু বিভাগ, হৃদরোগ বিভাগ, ডায়াবেটিক বিভাগ, চর্ম ও যৌনরোগ বিভাগ, নাক, কান ও গলা বিভাগ, অর্থোপেডিক্সসহ বিভিন্ন বিভাগে বিনামূল্যে রোগী দেখা ও ঔষধ বিতরন করা হয়। সোমবার সকাল ৮টা থেকে বেলা ১২ টা পযর্ন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প এর সময় থাকলেও রোগীর চাপ থাকায় দুপুর পযর্ন্ত রোগী দেখা হয়। ডাক্তার বাবার আরো জানান, জাতীয় দিবস সমূহ, বন্যা দূর্গত এলাকাসহ দেশের বিভিন্ন ক্রান্তিলগ্নে, দুর্যোগে অসহায় নিপীড়িত মানুষের পাশে কাজ করে এনডিএফ।
উদ্ধোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ বলেন, আজ আমাদের বিজয় দিবস। আমাদের আনন্দ আছে, বেদনাও আছে। এ দুটোকে সামনে রেখে অসহায় মানুষদের কাছে পৌছানোর জন্য এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মানুষের কল্যানের জন্য আল্লাহ আমাদের শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন। যারা ডাক্তারের কাছে যেতে পারেনা, চিকিৎসা করাতে পারেনা, আমরা এসব অসহায় মানুষদের মাইকিং করে এখানে ফ্রি চিকিৎসা নেওয়ার জন্য দাওয়াত দিয়েছি। তিনি আরো বলেন, ১৯৭১ সাল থেকে ২০২৪ সাল পযর্ন্ত যারা দেশের জন্য জীবন দিলেন, রক্ত দিলেন আত্ন ত্যাগ দিলেন আমরা সকলকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ তাদের যেন শহীদ হিসেবে কবুল করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat