×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১২-১৪
  • ২০২ বার পঠিত
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সদর আমতলি এলাকায় র‌্যাবের অভিযানে মাইক্রোবাস থেকে ৪৫ কেজি গাঁজা’সহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোর রাতে জেলার সদর উপজেলার আমতলি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‍্যাব সদস্যরা।

আটককৃত আসামী মোঃ রাজিব শরীফ (৩২) বরিশাল জেলার গৌরনদী থানার রামনগর গ্রামের মোঃ সুলতান এর ছেলে।

র‍্যাব সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল জেলার সদর উপজেলার আমতলি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একটি মাইক্রোবাসে তল্লাশি করে ৪৫ কেজি গাঁজাসহ মোঃ রাজিব শরীফ নামে ১ মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে কুমিল্লা র‍্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মাহমুদুল হাসান জানান প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে সে দীর্ঘদিন ধরে জব্দকৃত মাইক্রোবাস ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজাসহ অনান‍্য মাদক বহন করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।

আটককৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে শুক্রবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান। 
 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat