×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১২-১২
  • ২২৯ বার পঠিত
পোরশা(নওগাঁ)প্রতিনিধি: 
নওগাঁর সীমান্তবর্তী করমুডাঙ্গা বিওপিতে বিজিবি’র জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নওগাঁ ব্যাটালিয়ন (১৬বিজিবি) সংশ্লিষ্ট বিওপির দায়িত্বপূর্ণ এলাকা করমুডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ১৬ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ সাদিকুর রহমান পিপিএম, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন সাপাহার ইউএনও মো. মাসুদ হোসেন, থানা অফিসার ইনচার্জ রায়হান। সভায় সীমান্ত হত্যা, অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম, চোরাচালান দমন, বর্তমান পরিস্থিতে অভ্যন্তরিন গোলযোগে কেউ যেন জড়িত না হয়, অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে মাছ না ধরা, নারী শিশু পাচার দমন, মাদক চোরাচালানী ও মাদকাসক্তদের প্রতিরোধ সম্পর্কে আলোচনা করা হয়। এসময় ১৬ বিজিবি নিতপুর ক্যাম্প কমান্ডার সুবেদার আলমঙ্গীর হোসেন, হাঁপানিয়া ক্যাম্পের নায়েক সুবেদার মজনু, করমুডাঙ্গা দারুল স্যালাফিয়াহ মাদ্রাসার শায়খ- আব্দুর রহমান, পাতাড়ী ইউনিয়ন বিএনপি সভাপতি আনিসুর রহমান, পাতাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সহ শতাধীক গন্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী সহ ১৬ বিজিবি’র কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat