×
সদ্য প্রাপ্ত:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • প্রকাশিত : ২০২০-১০-৩১
  • ২৯৬ বার পঠিত

স্বাধীনবাংলা, আন্তর্জাতিক খবরঃ

বিশ্বব্যাপী প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে ৪ কোটি ছাড়িয়েছে। আর আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১১ লাখ ৮৮ হাজারের উপরে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় শনিবার সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৫৫ লাখ ১৪ হাজার ৬৯৮ জন। আর করোনায় মৃত্যু হয়েছে ১১ লাখ ৮৮ হাজার ১৫১ জনের। করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে বিশ্বজুড়ে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৯৬ লাখ ২৪ হাজার ৯৬৮ জন। বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। শনিবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯০ লাখ ৪৩  হাজার ৯৫৭  জন। মৃত্যু হয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৭৬ জনের।  করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যুর দিক থেকে দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এ দেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫৫ লাখ ১৬ হাজার  ৬৫৮ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৪৭৭ জনের।

আরোও পড়ুনঃ নারীদের হিজাব, পুরুষের পায়ের গোড়ালির ওপর প্যান্ট পরার বিজ্ঞপ্তি প্রকাশ ***

মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে থাকলেও আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১০ নম্বরে। মেক্সিকোতে শনিবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ৯ লাখ ১৮ হাজার ৮১১ জন এবং মৃত্যু হয়েছে ৯১ হাজার ২৮৯ জনের। আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮০ লাখ ৮৮ হাজার ৮৫১ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ২১ হাজার ৯০ জনের।

অন্যদিকে, ইউরোপের দেশ যুক্তরাজ্য মৃত্যু বিবেচনায় রয়েছে পঞ্চম স্থানে, তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান নবম। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৯২ হাজার ৮৭৪ জন এবং মৃত্যু হয়েছে ৪৬ হাজার ৩১৯ জনের। গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৮টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat