×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১২-১২
  • ১৯১ বার পঠিত
মোঃ ইসমাইল হোসেন (খুলনা)
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় কতৃক ১১ ডিসেম্বর ২০২৪ তারিখ ভোক্তা অধিকারের ৯টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ভোজ্য তেল, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, সবজি, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়। তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়।খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শরীফা সুলতানা এর নেতৃত্বে ডুমুরিয়া থানার খর্নিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠান কে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে ডুমুরিয়া ও বটিয়াঘাটা থানার খর্নিয়া ও কৈয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ০৩টি প্রতিষ্ঠান কে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনিমের নেতৃত্বে চৌগাছা উপজেলার চৌগাছা বাজার এলাকায় অভিযান চালিয়ে ০২টি প্রতিষ্ঠান কে ৭ হাজার টাকা জমিমানা আদায় করা হয় । মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে সদর উপজেলার নতুন মদনাডাংগা ও শ্যামপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ০২টি প্রতিষ্ঠান কে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল এর নেতৃত্বে সদর উপজেলার কালিয়াপাড়া ও আলমপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ০২ টি প্রতিষ্ঠান কে ৩ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়। বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এর নেতৃত্বে চিতলমারী উপজেলার নালুয়া ও দলুয়াগুনী বাজার এলাকায় অভিযান চালিয়ে ০৫ টি প্রতিষ্ঠান কে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয় । মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মামুনুল হাসান এর নেতৃত্বে সদর উপজেলার পরানান্দুয়ালী ও একতা কাচা এলাকায় অভিযান চালিয়ে ০১ টি প্রতিষ্ঠান কে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয় । ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের এর নেতৃত্বে সদর উপজেলার নারিকেল বাড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ০১ টি প্রতিষ্ঠান কে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় । সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান এর নেতৃত্বে তালা উপজেলার পাটকেলঘাটা ও তৈলকুপি বাজার এলাকায় অভিযান চালিয়ে ০২ টি প্রতিষ্ঠান কে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে ২০ টি প্রতিষ্ঠানকে ৮২ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয় । অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat