×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৪-১২-১০
  • ২৫৯ বার পঠিত
মোঃ মোবারক হোসেন, মানিকগঞ্জ প্রতিনিধি:
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মানিকগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ড ও নাশকতা মামলায় মানিকগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা আওয়ামীলীগের সদস্য সুভাষ চন্দ্র সরকারকে (৬৩) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জ পৌরসভার নগর ভবন এলাকা থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

পুলিশ জানায়, জেলা বিএনপি কার্যালয় পুড়ানো ও নাশকতার দায়ে সেচ্ছাসেবক দলের পৌর শাখার আহ্বায়ক অ্যাড. মুরাদ হোসেন ২৫ সেপ্টেম্বর মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা করেন। মামলায় ৯১ জনের নাম উল্লেখ এবং ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। 

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমানুল্লাহ বলেন, 'বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মানিকগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় মানিকগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও জেলা আওয়ামীলীগের সদস্য সুভাষ চন্দ্র সরকারকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।'

উল্লেখ্য, একই মামলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ জেলা-উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নামও রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat