×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১০-২২
  • ৩৮৮ বার পঠিত

স্বাধীনবাংলা, বিশেষ প্রতিনিধিঃ

মাদকাসক্তি শনাক্তে চালকদের ডোপ টেস্ট করানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি তাদের জন্য প্রশিক্ষণ ও বিশ্রামগারারেরও ব্যবস্থা করতে হবে বলে জানান প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২০’ উদযাপন উপলক্ষে বিআরটিএ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। রাজধানীর সাথে প্রতিটি ইউনিয়নের যোগাযোগ নেটওয়ার্ক গড়েতোলা হচ্ছে। সারাদেশের ব্যাপক সড়ক উন্নয়ন পাশপাশি দুর্ঘটনা কমাতে সড়কের বাকগুলো সংস্কার করে সোজা করা হচ্ছে। মহাসড়কে অতিঝুঁকিপূর্ণ ১৪৪টি ব্লাক স্পট চিহ্ণিত করে তার উন্নয়ন করা হচ্ছে। চালকদের ক্লান্তি দূর করতে মহাসড়কের পাশে এরই মধ্যে চারটি বিশ্রামাগার করা হয়েছে।

আরোও পড়ুন: সড়ক নির্মানের সময় প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার নির্দেশ-প্রধানমন্ত্রী শেখ হাসিনা ***
ভবিষ্যতে সব মহাসড়কের পাশেই একই ব্যবস্থা করা হবে। অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনা কমাতে সবাইকে ট্রাফিক আইন মেনে চলার প্রতি গুরুত্ব দিতে বলেন তিনি। এজন্য স্কুল পর্যায় থেকেই শিশুদের সড়ক আইন সম্পর্কে জানাতে সবাইকে অনুরোধ জানান। জেব্রা ক্রসিংয়ের বাইরে কারো মৃত্যু হলে কেউ দায় নেবে না। সে দায়িত্ব যে রাস্তা পার হবে তার। দরকার হলে প্রতিটি স্কুলে একজন শিক্ষককেই দায়িত্ব দিতে হবে ছুটি হলে শিক্ষার্থীদের রাস্তা পার করে দিবে। শুধু চালককে দোষ দিলে হবে না, পথচারীকেও সচেতন হতে হবে। যত্রতত্র রাস্তা পার হওয়া যাবে না।

আরোও পড়ুন: নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, ৪ নম্বর সংকেত জারী***

প্রধানমন্ত্রী আরোও বলেন, করোনার কারণে সড়ক সহ বিভিন্ন উন্নয় কাজে কিছুটা বিঘ্ন হয়েছে। তবে শিগগিরি তা কাটিয়ে ওঠা যাবে। এসময় করোনা দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সবাইকে সুরক্ষিত থাকার পাশপাশি পরিবেশ রক্ষায় সার্জিক্যাল মাস্কের পরিবর্তে কাপড়ের মাস্ক ব্যবহারের পরামর্শ দেন সরকার প্রধান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat