×
সদ্য প্রাপ্ত:
দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-১০-২১
  • ২৪৯ বার পঠিত

স্বাধীনবাংলা, বিশেষ প্রতিনিধিঃ

অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের অবস্থার অবনতি হয়েছে তাকে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে নেয়া হয়েছেসুপ্রিম কোর্টের এই প্রবীণ আইনজীবীর অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন আদ্-দ্বীন হাসপাতালের মহাপরিচালক ডা. নাহিদ ইয়াসমিন

আরোও পড়ুন: নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সবসময় তৎপর রয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল***

বুধবার রাতে এক ভিডিও বার্তায় এই চিকিৎসক বলেন, ব্যারিস্টার রফিক-উল হক স্যার হাসপাতালে ভর্তি আছেন আজ তার সপ্তম দিন চলছে গতকাল থেকে তার অবস্থার অবনতি হয়েছে রাত ১২টার পর থেকে তার অবস্থা খুব জটিল হয়ে গিয়েছিল ক্রিটিক্যাল অবস্থায় ছিল হঠাৎ করে স্যার সেপটিক শকে চলে গিয়েছিলেন প্রেসার কমে গিয়েছিল অক্সিজের স্যাচুরেশন কমে গিয়েছিল সাথে সাথে স্যারকে ইনটিউভেশন করে করে ভ্যান্টিলেটরে দেয়া হয়েছে স্যার এখন আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন

১৬ অক্টোবর বিকেলে অসুস্থ হয়ে পড়লে ব্যারিস্টার রফিক-উল হককে আদ্-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয় পরীক্ষা-নিরীক্ষা করে তাকে হাসপাতালের ভিআইপি কেবিনে রেখে চিকিৎসা দেয়া হয় তিনি হাসপাতালটির ডা. রিচমন্ড রোল্যান্ড গোমেজের তত্ত্বাবধানে ছিলেন পরে ১৭ অক্টোবর সকালে তার শারীরিক অবস্থা স্বাভাবিক হওয়ায় হাসপাতাল থেকে বাসায় নেয়া হয় কিন্তু ওইদিন দুপুরের পরই তাকে ফের হাসপাতালে ভর্তি করতে হয়

সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে আইনজীবী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ব্যারিস্টার রফিক-উল হক ওই সময় তিনি বর্তমান প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অনেক রাজনীতিবিদের পক্ষে সুপ্রিম কোর্টে আইনি লড়াই করেন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat