×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১২-০৩
  • ২১১ বার পঠিত
ইমরান আইজাক জাহাঙ্গীর , রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় হানাদার মুক্ত দিবস ২০২৪ খ্রি.উপজেলা প্রশাসনের আয়োজনে কনফারেন্স রুমে  উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে এ দিবসটি পালিত হয়। ১৯৭১ সালের আজকের এই দিনে পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় ঠাকুরগাঁওসহ রাণীশংকৈল হরিপুর, পীরগঞ্জ, বালিয়াডাঙ্গী উপজেলা। আনন্দ-উল্লাসে মেতে ওঠে মুক্তিকামী মানুষ। এদিনে যুদ্ধ কালীন কমান্ডার সিরাজুল ইসলাম সকাল ১০টায় রাণীশংকৈল থানায় পতাকা উত্তোলন করে রাণীশংকৈলকে মুক্ত ঘোষণা করেন। রাণীশংকৈলের বাঙালী বীর সন্তানদের প্রতিরোধের মুখে পাক হানাদার বাহিনী এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর ৩ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় দিনটি রাণীশংকৈল পাক হানাদার মুক্ত দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

এদিনটি স্মরণে মুক্তিযোদ্ধের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম, বিদেশী চন্দ্র রায়, আবুল হোসেন,সিরাজুল ইসলাম। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সেনাবানীর উপজেলা সিনিয়র ওয়ারেন্ট অফিসার হেলাল উদ্দিন  উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিপ,উপজেলা জামায়াতে আমীর আব্দুল মতিন বিশ্বাস,পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সম্পাদক মহসিন আলী,  প্রেসক্লাব পুরাতন সভাপতি সফিকুল ইসলাম শিল্পি সম্পাদক হুমায়ুন কবির, বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারেক। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat