×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১২-০২
  • ৩৭৯ বার পঠিত
রাশিমুল হক রিমন, আমতলী প্রতিনিধি 

পুলিশ অভিযান চালিয়ে চোর লিটন ঢালীর তথ্য মতে ১৪ টি চোরাই গরু উদ্ধার করেছেন। একই সঙ্গে চোর লিটন ঢালীকে গ্রেপ্তার করা হয়। সোমবার বরগুনা পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল আমতলী থানায় প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সুপার বলেন, মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি ও অপহরণসহ আইন শৃঙ্খলা রক্ষায় প্রতিনিধি পুলিশ কাজ করে যাচ্ছে। পুলিশের সক্রিয় কাজের ফলেই এ চোরাই গরু উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি আরো বলেন, চোর চক্রের মুল হোতাকেও খঁুজে বের করে আইনের আওতায় আনা হবে।  
জানাগেছে, আমতলী উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কিছুদিন ধরে গরু চুরি বৃদ্ধি পেয়েছে। গরু চোরদের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী। গত শনিবার রাতে আমতলী সদর ইউনিয়নের দক্ষিণ আমতলী গ্রামের লুৎফর হাওলাদারের গোয়াল ঘর থেকে চারটি গরু চুরি হয়। এ ঘটনায় রবিবার তিনি আমতলী থানায় মামলা দায়ের করেন। বরগুনা পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিলের নির্দেশে আমতলী থানায় পুলিশ চোর চক্র গ্রেপ্তারে অভিযান চালায়। পরে তারা ওইদিন রাতে উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের চাউলা বাজার থেকে চারটি গরুসহ চোর লিটন ঢালিকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্য মতে আমতলী ও পটুয়াখালী জেলার গলাচিপা থানার বিভিন্ন এলাকা থেকে ১০ টি গরু উদ্ধার করে। পুলিশের উদ্ধারকৃত ১৪ টি গরুর মুল্য আনুমানিক ১০ লক্ষ টাকা। পুলিশ জানায় গ্রেপ্তারকৃত চোর লিটন ঢালী আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য। সোমবার উদ্ধারকৃত ১৪ টি গরু ও চোর লিটন ঢালীতে পুলিশ আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। চোর লিটন ঢালীর বিরুদ্ধে ঢাকার কোতয়ালী ও আমতলী থানায় তিনটি মামলা রয়েছে। প্রেস ব্রিফিংএর আরো উপস্থিত ছিলেন বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম, আব্দুল হালিম, সহকারী পুলিশ সুপার রুহুল আমিন, ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ। 
আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ কঠোর পরিশ্রম করছে। সকল অপরাধ নিয়ন্ত্রণে অভিযান অব্যহত থাকবে।    

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat