×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১১-২৯
  • ২১০ বার পঠিত
রাজবাড়ী প্রতিনিধি 
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বহরপুর বাজার বাসস্ট্যান্ড এলাকায় হেফাজতে ইসলাম বাংলাদেশ বহরপুর ইউনিয়ন শাখার আয়োজনে তরুণ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদ ও সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ  ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজার বাসস্ট্যান্ড হেফাজতে ইসলাম বাংলাদেশ বহরপুর ইউনিয়ন শাখার আয়োজনে উক্ত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

প্রতিবাদে সমাবেশে বহরপুর হাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং নুরে জান্নাত মহিলা হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ আবু মুসার সঞ্চালনায় বক্তব্য রাখেন, বহরপুর নূরানী মাদ্রাসার মুহতামিম মুফতি মোখলেসুর রহমান, অংকুর মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আব্দুল জব্বার হুসাইনী, চর বহরপুর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মোহাম্মদ ইদ্রিস আলী, বালিয়াকান্দি উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদ বকুল, মাওলানা হাসান মাহমুদ, মাওলানা আব্দুল হাই, ক্বারী মোহাম্মদ লুৎফর রহমান প্রমূখ। 

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে প্রতিবাদ সমাবেশের শুরু করা হয়। প্রতিবাদী ইসলামী সংগীত পরিবেশন করেন হাফেজ মাসুদুর রহমান। 

প্রতিবাদ সমাবেশে বক্তাগণ দেশের মধ্যে সন্ত্রাসী  সংগঠন ইসকনের উস্কানিদাতা নেতা  চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ফাঁসির দাবি ও সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধ দাবিতে বিভিন্ন স্লোগান তোলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat