×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৪-১১-২৬
  • ১৮৯ বার পঠিত
এএসএম হারুন 
২৬ই নভেম্বর (মঙ্গলবার) রাতে ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদ থেকে সাধারণ মুসল্লীরা একত্রিত হয়ে ইসকনকে নিষিদ্ধ ও আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে।

এসময় ইসকন'কে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে স্লোগানে স্লোগানে উত্তপ্ত হয়ে পড়ে ফেনী শহর। এসময় বিক্ষোভ মিছিলে আসা উপস্থিত  বক্তারা বলেন, ইসকন জঙ্গি সংগঠন, সরাসরি আওয়ামী লীগ ও ভারতের এজেন্ডা বাস্তবায়নে দেশজুড়ে বিশৃঙ্খলা করছে। ৪৮ ঘন্টার আল্টিমেটামে আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকারীদের বিচারের দাবি চান তারা। এসময় বক্তারা আরো বলেন, ফেনীতে এত হিন্দু আগে কেউ দেখেনি, হঠাৎ করে বিশাল মিছিলের মধ্যে দিয়ে আপনারা কী জানান দিতে চান সেটি তাওহীদী জনতা বুঝে। পূজার সময় রাতজেগে আমরা মন্ডপ পাহারা দিতাম, আর আজ আপনারাই আমার মুসলিম ভাইকে হত্যা করছেন, মসজিদে হামলা করছেন, এটি ন্যাক্কারজনক বলে জানান তারা। 

মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, ইসলামি আন্দোলন বাংলাদেশ'সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন অংশগ্রহণ করে। 

এসময় শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বেশ কঠোর নিরাপত্তায় দেখা যায়। 

এদিকে বিকালে ফেনী শহরে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে ইসকন নেতা চিন্ময় দাসের মুক্তির দাবিতে মিছিল করে শতাধিক সনাতন ধর্মালম্বী। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat