×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১১-২৫
  • ৩৬৪ বার পঠিত
রাশিমুল হক রিমন, আমতলী প্রতিনিধি 
আমতলী উপজেলার ৭ হাজার ৫ জন প্রান্তিক কৃষক পেল রবি কৃষি প্রণোদনা। সোমবার দুপুরে উপজেলার পরিষদ মিলনায়তনে এ প্রণোদনা বিতরন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধান অতিথি উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম। কৃষকরা এ প্রণোদনা পেয়ে রবি ফসলের ব্যাপক উন্নয়ন হবে বলে জানান উপজেলা কৃষি অফিসার মোঃ ঈশা ইকবাল। 
জানাগেছে, আমতলী উপজেলা কৃষি অফিস রবি মৌসুমে উপজেলার ৭ হাজার ৫ জন প্রান্তিক কৃষকদের জন্য ভুট্টা, সরিষা, সুর্য্যমুখী, মুগ, খেসারী, চিনাবাদাম, গম, ফেলন ও হাইব্রীড বোরো ধান চাষিদের জন্য প্রণোদনার উদ্যোগ নেয়। সোমবার দুপুরে এ প্রণোদনার বিতরন কার্যক্রম উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি অফিসার মোঃ ঈশা ইকবালের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাঞ্জুরুল হক কাওসার, পরিবার পরিকল্পনা কর্মকতার্ মোঃ হিমেল হোসেন, ওসি মোঃ আরিফুর রহমান আরিফ,  পল্লী উন্নয়ন কর্মকতার্ ফিরোজ আলম, মহিলা বিষয়ক কর্মকতার্ রুপ কুমার পাল, যুব উন্নয়ন কর্মকতার্ সাইফুল ইসলাম ও আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার প্রমুখ।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat