×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১১-১৪
  • ২৬০ বার পঠিত

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৪ (বাসস): ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাত দেড়টার দিকে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে চকবাজার থানা পুলিশ। চকবাজার থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। সোলায়মান সেলিম ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজি সেলিমের বড় ছেলে।

চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হোসেন বাসসকে এ তথ্য  নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে চকবাজার থানার একটি টিম সোলায়মান সেলিমকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করে।

তিনি আরও বলেন, চকবাজার থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সোলায়মানকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের নেতারা। হাজি সেলিমের ছেলে সোলায়মান সেলিম গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat