×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১১-০৪
  • ২১৯ বার পঠিত
মোঃ মহিববুল্লাহ হাওলাদার, পিরোজপুর প্রতিনিধি:  
এলাকাবাসীর দির্ঘদিনের দাবীর ফসল পিরোজপুরের পাড়েরহাটে বিএফডিসির মৎস্য অবতরন কেন্দ্রে অবতরন ও বিপনন কার্যক্রমের শুভ উদ্ভোধন হয়েছে। সোমবার আনুষ্ঠানিক ভাবে মাছ বেচা-কেনার মাধ্যমে অবতরন ও বিপনন কার্যক্রম উদ্ভোধন করেন অনুষ্টানের প্রধান অতিথি বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশান এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) সুরাইয়া আখতার জাহান।

সোমবার সকালে  মৎস্য বন্দরে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বি এফ ডিসি’র পরিচালক(উপ সচিব) অদ্বৈত চন্দ্র দাস, যুগ্ম সচিব শাহ মোমেন, স্থানীয় সেনা ক্যাম্পের ইনচার্য লেঃ কর্ণেল আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হোসেন খান,  পাড়েরহাট মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মহিউদ্দিন মল্লিক, জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন, সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম ও  মাছ ব্যবসায়ী মোস্তফা আকন প্রমুখ। 

পির্জোপুর সদর উপজেলার শঙকরপাশা ইউনিয়নের চিথলিয়ায় ২একর ৩৬ শতাংশ জমির উপর ১১ কোটি ৯১ লাখ ৪৭ হাজার টাকা ব্যায়ে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বি এফ ডিসি) এই অবতরন কেন্দ্রটি নির্মান করেন। ২০২১ সালে স্বাস্থ্যসম্মত উপায়ে মৎস্য আহরণ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের জন্য মৎস্য অবতরণ কেন্দ্র নির্মান কাজ শেষ হয়। এটি চালু হওয়ায় সরকারের অন্তত কোটি টাকা রাজস্ব আদায় হবে বলে মনে করছেন এই খাতের-সংশ্লি¬ষ্টরা।

এখানে নির্মান করা হয়েছে উন্নতমানের ১০ হাজার বর্গফুটের অকশন সেড, ৫০ জন আড়ৎদারের ব্যবহার উপযোগি দ্বিতল আড়ৎঘর, আইস প¬ান্ট, আবাসিক ভবন, অফিস ভবন, পন্টুন ও গ্যাংওয়ে, মাছ প্যাকেজিং করার জন্য প্যাকেজিং সেট,  জেনারেটর কক্ষ, ইন্সপেকশন রুম, স্যানিটেশন ও পয়োনিস্কাশনের জন্য আধুনিক সুযোগ-সুবিধা।

২০২৩ সালের ২৭ অক্টোবর বিগত সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্ভোধন করেছিলেন। কিন্তু শুরুতেই বিএফডিসি সুফলভুগীদের মধ্যে মতদ্বৈধতা ও অবকাঠামোগত প্রতিবন্ধকতা থাকায় এতদিন এর কার্যক্রম শুরু করা যায় নাই।

পাড়েরহাটের এই মৎস্য অবতরনকেন্দ্রটি দেশের বিদ্যমান কেন্দ্রগুলির অন্যতম। দক্ষিনে বঙ্গোপসাগর,সুন্দরবন সংলগ্ন উপকুলের নদ-নদীর মোহনায় আহরিত মাছ এই পাড়েরহাট অবতরনকেন্দ্রে কেনাবেচা হয়। রাজধানী ঢাকা সহ সারদেশের সহজ যোগাযোগের কারনে এই অঞ্চলের জেলে সহ মৎস্য ব্যবসায়ীরা এই অবতরন কেন্দ্রের মাধ্যমে অতিরিক্ত সুযোগ সুবিধা পাবেন।

পাড়েরহাট মৎসজীবি সমাজ কল্যান সমিতির সাধারণ সম্পাদক মো: মোস্তফা আকন বলেন, অবতরণ কেন্দ্রটি চালু হওয়ায় মৎস্য ট্রলার মালিক, জেলে, আড়তদার, পাইকারসহ সবাই এক জায়গায় মাছ ক্রয়-বিক্রয়ের সুযোগ পাবে’। পাড়েরহাট মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মহিউদ্দিন মল্লিক বলেন, ‘পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্র উদ্ধোধনের মধ্যদিয়ে সরকারের সময়োপযোগী ও ফলপ্রসূ পদক্ষেপের কারণে ইলিশের পুরোনো ঐতিহ্য ফিরে আসবে।

বি এফ ডিসি’র পরিচালক (উপ সচিব) অদ্বৈত চন্দ্র দাস বলেন, পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রটি উদ্বোধনের ফলে জেলেদের ভোগান্তি লাঘব হবে। মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপনের মাধ্যমে মৎস্য অবতরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থাপনার উন্নয়ন হবে। জীবনমান ও অর্থনৈতিক  উন্নয়ন হবে এই এলাকার মৎস্যজীবী ও সংশ্লিষ্ট মানুষ জনের ।

আরো উপস্থিত ছিলেন সরকারী কর্মকর্তা, জেলে, আড়ৎদার, পাইকার, মৎস্য ট্রলারের মালিক সহ স্থানীয়রা ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat