×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১০-২৬
  • ২৮৪ বার পঠিত
মুজাহিদুল ইসলাম, শেরপুর: 
নালিতাবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষক পরিষদ নয়া কমিটির সভাপতি আবু জাফর মো: সালেহ ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তন কক্ষে কমিটি গঠন উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা পরবর্তীতে কমিটি গঠন করা হয়।

৫১ সদস্য বিশিষ্ট নয়া কমিটিতে কৃষ্ণপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর মো: সালেহ সভাপতি, কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক দেলোয়ার হোসেন  সাধারণ সম্পাদক, গোজাকুড়া হাতেমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক আব্দুস সাত্তার লিটন সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন।

উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তন কক্ষে কমিটি গঠন উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভায় পাঁচগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো: সেলিম রেজার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ফুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন, ভোগাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মঞ্জুরুল হক, নয়াবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জিল্লুর রহমান, ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল হাকিম, গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: জায়েদা আক্তার, জাঙ্গালিয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কামরুজ্জামান, অধ্যাপক এনায়েত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম রানু, সোহাগপুর  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকিকুল ইসলাম, বালুঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রফিকুল ইসলাম, ভোগাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবু সাদাত মুসা প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat