×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৮-১০
  • ২৩৪ বার পঠিত
মোঃ জসীম মিয়া, মাদারীপুর:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মাদারীপুর জেলার অধিকাংশ বাজার তদারকিতে কাজ করতে (মনিটরিং) দেখা গেছে। শনিবার শিক্ষার্থীরা শহরের গুরুত্বপূর্নস্থান পুরান বাজার ও ইটেরপুল বাজারের বিভিন্ন খুচরা ও পাইকারি দোকান পরিদর্শন করেন তাঁরা। এসময় সেনাবাহিনী ও র‍্যাব তাদের সহযোগিতা করেন।

শিক্ষার্থীরা বিভিন্ন খুচরা ও পাইকারি দোকানগুলোতে গিয়ে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান, তারা যেন নিত্য পণ্যের মূল্য তালিকা ক্রেতার সম্মুখে রাখার জন্য। ক্রেতাদের কাছ থেকে দেশের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগে কেউ যাতে অতিরিক্ত মুনাফা না নিতে পারে। যাতে চাঁদাবাজি করতে না পারে, এজন্য সজাগ থাকতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

এছাড়াও শিক্ষার্থীরা পুরো জেলায় ট্রাফিক পুলিশের কার্যক্রমে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী নিয়োজিত রয়েছে বলে তারা জানিয়েছেন। দেশের স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে শিক্ষার্থীদের নেতৃবৃন্দ জানিয়েছেন।

অপরদিকে নতুন করে বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে মাদারীপুর জেলায় পরিষ্কার, পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় শুরু হয় এ কার্যক্রম। সড়কে পড়ে থাকা অসংখ্য ইটপাটকেল ও ময়লা আবর্জনা সরিয়ে নিয়ে পরিষ্কার করেন অসংখ্য শিক্ষার্থীরা।

এসময় নিজেদের পরিবেশ সুন্দর রাখতে সড়কে ও বাসা বাড়ির পাশে পড়ে থানা ময়লা আবর্জনা সবাইকে নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। কর্মসূচিতে বিভিন্ন স্কুল-কলেজ-মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা  অংশ নেয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat