×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৮
  • ৩১১ বার পঠিত
বরগুনা প্রতিনিধি :
বরগুনা আমতলীতে শত বছরের সম্পত্তি আদালতের তিনটি রায়ের পরেও অবৈধ ভাবে সম্পত্তি দখল করে আছে কতিপয় ভূমি দস্যুরা। আদালতের রায়ের পরেও নিজ সম্পত্তি ভোগ দখল করতে না পারায় বরগুনা এসে সাংবাদিক সম্মেলন করে প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চেয়েছেন ভুক্তভোগী নারী রুমা আক্তার। 

আজ শনিবার বেলা সাড়ে এগারোটার সময় বরগুনা সাংবাদিক ইউনিয়নের হল রুমে লিখিত বক্তব্য প্রদান কালে ভুক্তভোগী পরিবারের পক্ষে রুমা আক্তার বলেন অবৈধভাবে তাদের পরিবারের ৩ একর ৮৫ শতাংশ জমি জোড় জবরদস্তি করে রেখেছে আমতলী পৌরসভার ৩ নং ওয়ার্ডের মনজু গাজী ও তার বাহিনীর সদস্যরা। সেখানে তারা মাদ্রাসা সহ বিভিন্ন স্হাপনা ও অন্যান্য সম্পত্তি দখল করে আছে। তার অসুস্থ মায়ের দাপনের জমিটুকুও তাদের কব্জায় রয়েছে। ভূমি দস্যুরা প্রভাবশালী হওয়ায় জীবন আজ তাদের হুমকি স্বরুপ। 

সংবাদ সম্মেলনে রুমা আক্তার আরো বলেন আমতলী সহকারী জজ আদালত মোকদ্দমা নং ৯৯/ ২০০৯  এর বিবাদী ৫৩ থেকে ৫৭/ ৬১ থেকে ৬৩ এর বিপরীতে দোতরফা সূত্রে ও অন্যান্য বিবাদীর পক্ষে একতরফা সূত্রে বিনা খরচায় রায় ডিক্রি প্রদান করেন। আদালতের নির্দেশ অমান্য করে তারা সম্পত্তি ভোগ দখল করে আসছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ন্যায় বিচার প্রার্থনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat