×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২০-০৯-২৭
  • ১৯৮ বার পঠিত
স্বাধীনবাংলা, বরিশাল প্রতিনিধি :
বিলম্ব করে মাদ্রাসায় যাওয়ায় বরিশালের গৌরনদীতে গাব গাছের লাঠি দিয়ে পিটিয়ে এক ছাত্রকে আহত করেছেন শরিফুল মাহমুদ (২৪) নামের এক শিক্ষক। রোববার দুপুরে ওই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে স্থানীয় হোসনাবাদ মদিনাতুন উলুম নুরানী হাফেজি মাদ্রাসার ওই শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, মাদ্রাসার বেতন আনার জন্য রোববার সকালে নাজেরা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন বৃহস্পতিবার ক্লাশ শেষে বাড়ি যায়। শুক্রবার বিরামহীন বৃষ্টি ও তার (ইয়াসিন) বাবা টাকা জোগাড় করতে না পারায় মাদ্রাসায় আসতে পারেনি। শনিবার দুপুরে মাদ্রাসায় আসলে শিক্ষক হাফেজ শরিফুল মাহমুদ গাব গাছের লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন। এসময় শিশুটির ডাকচিৎকারে স্থানীয়রা উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান জানান, এ ঘটনায় শিশুটির বাবা মামলা করলে পুলিশ অভিযুক্ত শিক্ষককে রোববার দুপুরে গ্রেপ্তার করে। পরবর্তীতে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তবে থানাহাজাতে বসে হাফেজ শরিফুল মাহমুদ শিক্ষার্থীকে নির্যাতনের বিষয়টি অস্বীকার করে সংবাদকর্মীদের বলেন, ইয়াসিন প্রায়ই ক্লাশ বন্ধ দিয়ে বাড়ি যায়। ইয়াসিনের দেখাদেখি অন্য শিশুরা নষ্ট হয়ে যাচ্ছিল। তাই ওকে শাসন করেছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat