×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-০৮-১৮
  • ২৯৮ বার পঠিত

স্বাধীনবাংলা, নিউজ ডেস্ক:

দেশে নতুন করে ৩ হাজার ২০০ জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ২০০ জন। এই সময়ের মধ্যে কোভিড-১৯ রোগে ৪৬ জনের মৃত্যু হয়েছে।

সব মিলিয়ে দেশে করোনায় মোট আক্রান্ত হল ২ লাখ ৮২ হাজার ৩৪৪ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৭৪০ জনে। ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬৩০ জনের নমুনা পরীক্ষা করে নতুন শনাক্তের সংখ্যা পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২১.৮৭ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৩ লাখ ৬৪ হাজার ১৮৯টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২০.৪৮%। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৩৪ জন। এখন পর্যন্ত বাংলাদেশে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৮২৫ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat