×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-২৮
  • ২৬৬ বার পঠিত
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার একটি ভাড়া বাসা থেকে হাসান আলী নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া শহরতলীর চৌড়হাস কলাবাগ এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থলটি নিহতের শ্বশুর বাড়ি।

মৃত হাসানের স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজনের দাবি, ঘরে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন হাসান। তবে হাসানের পরিবার বলছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিলো। শ্বশুর বাড়ি কাছাকাছি হওয়ায় নিয়মিত যাতায়াত ছিলো হাসানের।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার এস আই সাহেব আলী জানান, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়ায় স্ত্রী তার বোনের বাড়িতে গিয়েছিলেন। পরে বাড়িতে এসে স্ত্রী দেখেন তার স্বামীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat