×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-২৮
  • ২৫৩ বার পঠিত
সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ সাঁথিয়ায়  বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু কলেজে দুর্বৃত্তরা মঙ্গলবার (২৭ফেব্রুয়ারী) রাতের আঁধারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। ঘটনাটি ঘটেছে সাঁথিয়া পৌরসভাধীন চোমরপুর গ্রামে কলেজ ক্যাম্পাসে। এ ঘটনায় বুধবার (২৮ফেব্রুয়ারী) থানায় মামলা হয়েছে।

জানা যায়, ঘটনার দিন রাত আনুমানিক ৯টার দিকে দুর্বৃত্তরা দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে পরিকল্পিতভাবে কলেজ ক্যাম্পাসে আক্রমন চালায়। এ সময় কলেজের উন্নয়ন কাজের জন্য নিয়োজিত নৈশপ্রহরী কামরুজ্জামানকে তারা হত্যার হুমকি দেয়। ভয় পেয়ে নৈশপ্রহরী দৌড়ে পালিয়ে দুরে অবস্থান নেয়। এ সময় দুবুর্ত্তরা পর্যায়ক্রমে কলেজের অফিস কক্ষ,সাইনবোর্ড,ভবন নির্মানে  ব্যবহৃত এস্কেভেটর,পানি সরবরাহের মুল লাইন ভাঙচুর করে এবং কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের দেয়াল ভেঙে গুড়িয়ে দেয়।
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার বাদী হয়ে ১২জনকে নামীয় এবং অজ্ঞাতদের আসামি করে সাঁথিয়া থানায় মামলা দায়ের করেছেন।

এ ঘটনায় সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন ও সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,মামলা দায়েরের প্রেক্ষিতে  আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat