হৃদয় হোসেন, কেরানীগঞ্জ প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জের খোলামোড়া এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপ এখন স্থানীয় বাসিন্দাদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। খোলামোড়ায় গড়ে ওঠা ময়লার পাহাড় থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ ও পরিবেশদূষণ। পাশাপাশি বর্জ্য থেকে নির্গত দূষিত পানি বুড়িগঙ্গা নদীর পানির মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে প্রতিনিয়ত বর্জ্যের পরিমাণ বাড়ছে। এতে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, অন্যদিকে ময়লার স্তূপকে কেন্দ্র করে মশার উপদ্রবও বেড়েছে। ফলে শিশু, বয়স্কসহ সব বয়সী মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত এসব বর্জ্য অপসারণ করা না হলে পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি আরও বাড়তে পারে। বিশেষ করে বুড়িগঙ্গা নদীকে দূষণের হাত থেকে রক্ষা করতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ময়লার স্তূপ অপসারণ, নির্দিষ্ট বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার দাবি জানিয়েছেন।
এ জাতীয় আরো খবর..